বাগুইআটি এসিপি অফিসের পাশেই বিক্রি হচ্ছে গাঁজা !

বাগুইআটি এসিপি অফিসের পাশেই একটি চায়ের দোকানে গাঁজা ও গাঁজা খাওয়ার সামগ্রী বিক্রির অভিযোগ । প্রতিবাদ করতে পথে স্থানীয় কাউন্সিলর। অভিযোগ ওই চায়ের দোকানের মালিক এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধ।

স্থানীয় কাউন্সিলরের অভিযোগ বিধাননগর এয়ারপোর্ট ডিভিশনের এসিপি অফিসের সামনেই একটু চায়ের দোকানে দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছে গাঁজা । যার জেরে বাড়ছে অসামাজিক কার্যকলাপ বলেও তার দাবি। এরই প্রতিবাদে সোমবার দুপুরে পথে নামল তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। সোমবার দুপুরে এলাকায় অসামাজিক কার্যকলাপ ও এলাকায় নিষিদ্ধ মাদক দ্রব্য এবং সামগ্রী বিক্রির প্রতিবাদে রাস্তায় নামে বিধাননগর পৌরনীগমের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুই।

কাউন্সিলরের অভিযোগ দীর্ঘদিন ধরেই চায়ের দোকানের মালিক ওই সিভিক ভলেন্টিয়ার, তার দোকানেই গাঁজা বিক্রি করেছে। প্রতিবাদ করতে গেলে ওই সিভিক ভলান্টিয়ার পুলিশের প্রভাব খাটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ । এই নিয়ে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কাউন্সিলর এর পক্ষ থেকে । গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মোহন ভৌমিকের দাবি কাউন্সিলর মিথ্যে অভিযোগ করছে তার বিরুদ্ধে। তার দাবি দোকান বড় করা নিয়েই কাউন্সিলরের সাথে তার বিরোধ হয়। আর সেই জন্যই কাউন্সিলর তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে বলেই দাবি করেন অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube