কৃষিকাজে কৃষকদের সাহায্যকারী সফটওয়্যার বানিয়ে তাক লাগাল বর্ধমানের এক যুবক। জিতে নিল আন্তর্জাতিকস্তরের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার। যার অর্থ মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
বর্ধমান শহরের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ। বর্ধমানের ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক করেছেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত রয়েছেন।
বিশ্বের ১৮০ টি দেশের প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে সেরা পুরস্কার জিতে নিয়েছে সে।
বিভিন্ন সমস্যার বিষয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থায়ী সমাধানের বিষয়ে অন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল অনলাইনে।
অয়নের আবিষ্কৃত এই সফটওয়্যার এর মাধ্যমে কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে নানান তথ্য প্রদান করতে সহায্য করবে। মূলত কৃষকরা তাদের সমস্যা এবং সমাধান দুটোই খুঁজে পাবেন এই সফটওয়্যার এর মাধ্যমে। আবহওয়ায় উপর চাষের বিভিন্ন খুঁটিনাটি তথ্য জানা যাবে এই সফটওয়্যারে। চাষীরা নিজেদের এলাকায় আবহওয়ার বিষয়ে অগ্রিম তথ্য জানতে পারবেন।
এছাড়া, কোন মাটিতে কি ধরণের ফসল ভালো ফলবে এবং তার জন্য কি করতে হবে সব কিছুরই সুরাহা মিলবে এখান থেকে। আবার উৎপাদিত ফসল অনলাইন বিক্রিও করতে পারবেন চাষীরা।
তবে এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার আন্তর্জাতিক স্তরে পুরস্কার জিতেছিল। তবে এবারে একেবারে সেরা পুরস্কার। স্বভাবতই খুশি অয়ন সহ ও তার পরিবার।
অয়নের মা জানিয়েছেন, ছোট থেকেই বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা চালাত। কখনো জলে জাহাজ চালাতো কখনো বা আকাশের ড্রোন উড়াতো নিজে তৈরি করে । খেলনা গাড়ির মোটরস এবং টর্চ লাইট এর বিভিন্ন অংশ নিয়ে অনেক মডেল তৈরি করেছিল এর আগেই। তবে এবারে সবকিছুকে ছাপিয়ে গিয়ে একেবারে আন্তর্জাতিক স্তরে প্রথম পুরস্কার। তার এই আবিষ্কার কৃষকদের অনেক সহযোগিতা করবে এমনটাই আশা তার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

