ছেলের কাণ্ডে হেনস্থার শিকার এক মা

কর্ণাটকে ৪২ বছর বয়সী এক মহিলাকে বিবস্ত্র করে , নগ্ন করে হাঁটানো হয় রাস্তায়! তারপর তাঁকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় । এই ঘটনার কারণ হিসেবে জানা যায়, নির্যাতিতা মহিলার ছেলে ওই একই গ্রামের একটি মেয়ের সঙ্গে পালিয়ে যান । সেই অভিযোগেই এই অমানবিক ঘটনা ঘটে বলে সূত্রের খবর । ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি গ্রামে । সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে , খবর পেয়ে কাকতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে ।

ঘটনা সূত্রে জানা যাচ্ছে ভুক্তভোগীর ছেলে রাত ১২ঃ৩০ নাগাদ একটি ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যায়। গত কয়েক মাস ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ । তারা পালিয়ে যাওয়ার পর মেয়েটির পরিবারের প্রায় ১৫ জন মিলে ছেলেটির বাড়িতে চড়াও হন ।

এরপরেই তারা যুবকের মাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। মহিলাটিকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় । ঘটনাস্থলে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে । এই ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর, যিনি গ্রাম পরিদর্শন করেছেন, এটিকে ‘অমানবিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube