আবারও ভাঙড়ে উদ্ধার হল তাজা বোমা। ভাঙড়ের কাশিপুর থানার সোনপুর বাজার সংলগ্ন বাবুজান পাড়া এলাকা থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে পুলিশ কর্মীরা খবর পায় শোনপুর বাজার সংলগ্ন একটি পরিত্যাক্ত বাড়ি সংলগ্ন এলাকায় বস্তার ভিতর বোমা রাখা আছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাশিপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে তবে কে বা কারা এই বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । ইতিমধ্যেই কাশিপুর থানার পুলিশকর্মীরা বোমা উদ্ধারের পর এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করতে চাইছে ।
২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যে একাধিকবার উদ্ধার হয়েছে তাজা বোমা । শুধু বোমা উদ্ধারই নয় হয়েছে বোমা বিস্ফোরণও । বিস্ফোরণের মতো দুর্ঘটনার জেরে হয়েছে ক্ষয়ক্ষতি এমনকি প্রানহানিও । এইসব কিছুর পরেও থামছে না বোমা উদ্ধার । প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

