সমালোচনার গণ্ডি পেরিয়ে আয়ারল্যান্ডে জমিয়ে হানিমুন সেরে শহরে ফিরলেন টলিউডের নব দম্পতি পরমব্রত ও পিয়া । শহরে ফিরেই জোরকদমে শুরু করে দিয়েছেন কাজও । কলকাতায় এসে দু’প্রান্তকে বেছে নিয়েছেন দু’জন ৷ মধুচন্দ্রিমা কাটিয়ে কাজে মন দিয়েছেন পরমব্রত ৷ শনিবার রাতে কলকাতার এক নামী ক্লাবে কল্কি কোয়েচলিন, জিম সর্বের মতো তারকাদের সঙ্গে দেখা গেছে পরমব্রতকে ৷
তবে শহরে এসেই অন্য মুডে ধরা দিলেন পিয়া। কখনও ওয়াইনের গ্লাস হাতে আইরিশ মিউজিকে ডুব, কখনও আবার সেলফি তুলে ভাগ করে নিলেন । কফির কাপে চুমুক দিয়ে নানা মুডে ধরা দিয়েছেন পিয়া । ঠান্ডা পড়তেই গোলাপী রঙের হুডিতে নিজেকে মুড়ে নিয়েছেন নববধূ । পরমের দেওয়া হিরের আংটি পিয়ার হাতে সকলেরই নজর কেড়েছে ৷
এই সম্পর্ক নিয়ে প্রথম থেকেই দু’জনেই স্পিকটি নট ছিলেন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২৭ নভেম্বর রেজিস্ট্রি করে বিয়ে সারেন পিয়া ও পরমব্রত ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

