পার্কিংয়ের নামে রাস্তায় দাঁড়ানো গাড়ি থেকে অবৈধভাবে নেওয়া হচ্ছে টাকা, বাড়ি বাড়ি পৌঁছয়নি পানীয় জল, এলাকার নিকাশির বেহাল দশা সহ ১১ দফা দাবিতে গোবরডাঙা পৌরসভায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন সিপিএমের ।
শিরিশচন্দ্র বিদ্যারত্নের হাত ধরে ১৫৩ বছর আগে পথচলা শুরু হয়েছিল গোবরডাঙা পৌরসভার । অথচ এই পুরসভা ঘিরে উঠছে নানা অভিযোগ । নিকাশি থেকে স্বাস্থ্য পরিষেবা, পুকুর ভরাট থেকে অবৈধ ভাবে গাড়ি থেকে টাকা নেওয়া । এরকম ১১ দফা দাবি নিয়ে সোমবার গোবরডাঙ্গা শহরের পৃথক দু’টি জায়গা থেকে সিপিএমের মিছিল শুরু করে পুরসভার সামনে আসে । সেখানে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়া হয় চেয়ারম্যানের কাছে। সিপিএমের গোবরডাঙা হাবরা গ্রামীণ ১ নম্বর সিপিএমের এরিয়া কমিটি তরফে এই ডেপুটেশন দেওয়া হয় ।
পৌরসভায় বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরা হয় তাদের স্মারকলিপিতে এমনটাই জানান সিপিএম নেত্রী স্বপ্না ঘোষ । সরকারি নিয়ম-নীতি মেনেই সমস্ত কাজ করা হচ্ছে, কোন অবৈধভাবে টাকা গাড়ি থেকে নেওয়া হচ্ছে না বলে দাবি করেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত । এছাড়া শহরের নিকাশি ব্যবস্থার জন্য অর্থ অনুমোদন হয়েছে বলেও এদিন জানান তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

