খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা! পুলিশের হাতে আটক প্রতিবাদী বিজেপি বিধায়ক

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামী কাল রয়েছে মুখ্যমন্ত্রীর সভা । তার প্রতিবাদে সোমবার শিলিগুড়ির হাশমিচকে অবস্থান বিক্ষোভ কর্মসুচি করার কথা ঘোষনা করেছিলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষ । এদিন হাশমিচকে আসতেই তাঁকে টেনে হিচড়ে আটক করে পুলিশ । বিজেপি বিধায়কের প্রশ্ন, খেলার মাঠ নষ্ট করে কেন রাজনৈতিক অনুষ্ঠান করা হচ্ছে?

শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা করার বিরোধিতা করে শিলিগুড়ির হাশমিচকে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । তবে হাশমিচক থেকে এদিন তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ । তার সঙ্গে অন্যান্য বিজেপি নেতৃত্বদেরকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ।

একই সঙ্গে আরও জানা গিয়েছে, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামিকাল সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তবে খেলার মাঠে এই সভা করার বিরোধিতা করে প্রতিবাদে সরব হন বিধায়ক । তার পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ‘খেলার মাঠে খেলা হবে’ এই বার্তাকে তুলে ধরে হাশমিচকে সোমবার বিকেল ৪ টে ৩০ মিনিট নাগাদ তিনি পৌঁছান মাঠে । তখনই তাঁকে থানায় নিয়ে আসা হয় বলে খবর । শিলিগুড়ি থানাতেও অবস্থান বিক্ষোভে সামিল হন বিধায়ক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube