আবহাওয়া পরিবর্তন করে শীত আসছে বঙ্গে

বৃষ্টির দিন এবার শেষ । অবশেষে শুরু হচ্ছে শীতের স্পেল । উত্তরবঙ্গের দার্জিলিং বাদে বাকি গোটা রাজ্যের কোথাও আগামী সাত দিনে কোনওরকম দুর্যোগের পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এবার জাঁকিয়ে শীত পড়ার পথে আর কোনও বাঁধা নেই । পরিষ্কার আকাশে উত্তরের হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কমেছে তাপমাত্রা । আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা । আগামীকাল থেকে আরও বাড়তে পারে শীত ।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৭ দিনে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে । রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে । মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে । রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলেই জানা যাচ্ছে ।

১০ ডিসেম্বরের অর্থাৎ আজকের পর থেকে আরও নামবে তাপমাত্রা । অবাধে উত্তর-পশ্চিমের হাওয়া প্রবেশ করবে বলেই খবর । যার ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যে । কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে ৬০-৯৭ % ।

উত্তরবঙ্গে ২-৩ দিনে দার্জিলিং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া । আগামী সপ্তাহ থেকে বেশ খানিকটা কমবে তাপমাত্রা । উত্তরবঙ্গে ইতিমধ্যেই জাঁকিয়ে পড়বে শীত । তবে উত্তরের জেলাগুলোতে ঠান্ডা বাড়লেও পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে, জানিয়েছে আবহাওয়া দফতর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube