সামনেই লোকসভা নির্বাচন । তার আগেই সুপ্রিম কোর্টে বড় রকমের জয় পেল মোদি সরকার । জম্মু কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা, ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত সঠিক বলে রায় দিল ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ।
তৎকালীন পরিস্থিতিতে ভারত পাক যুদ্ধের কারণে উপত্যকার শান্তিশৃঙ্খলা ও ঐক্য-সংহতি বজায় রাখতে এই ধারার প্রয়োজন ছিল । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, এই অনুচ্ছেদ ছিল সাময়িক, চিরকালীন নয়; রাষ্ট্রপতির অধিকার আছে এই ধারা বিলুপ্ত করার । একই সঙ্গে ৩৫৬ ধারা প্রয়োগ করে কোন রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার অধিকারও রয়েছে তাঁর ।
এই মামলা প্রসঙ্গে প্রধান বিচারপতির এই রায়ের পক্ষে সম্মতি জানান বিচারপতি গাভাই ও বিচারপতি সূর্য কান্ত । পাশাপাশি এদিন জানানো হয় জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে । তবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে রাখার স্বীকৃতি দেওয়া হয়েছে । একই সঙ্গে জম্মু কাশ্মীরে যত দ্রুত সম্ভব পূর্ণ রাজ্যের স্বীকৃতি ফিরিয়ে দিয়ে বিধানসভা নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

