সোমবার সকালে এসটিএফ-এর জালে ধরা পড়ল এক অস্ত্র ব্যবসায়ী । উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থেকে গ্রেফতার করা হল একজন অস্ত্র কারবারিকে ।
গোপন খবরের ভিত্তিতে বেঙ্গল এস টিএফ-এর হাতে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙায় চলন্ত স্কুটার থামিয়ে গ্রেফতার করা হয় ওই অস্ত্র ব্যবসায়ীকে । উদ্ধার চারটি সেমি-অটোমেটিক পিস্তল, আটটি খালি ম্যাগাজিন ও দশ রাউন্ড তাজা কার্তুজ । এদিনের ঘটনায় জানা যাচ্ছে অস্ত্র আইনে মামলা রুজু করা হয় আটক ব্যক্তির বিরুদ্ধে । এই মামলা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে বেঙ্গল এসটিএফ ।পুলিশ সূত্রে খবর, ধৃত জামাল মন্ডল বনগাঁর বাসিন্দা ।
প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে বাংলাদেশের আসন্ন নির্বাচন উপলক্ষে এই আগ্নেয়াস্ত্রগুলি সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্য ছিল ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

