সাপের কামড়ে মৃত্যু পড়ুয়ার, উত্তেজনা আবাসিক বিদ্যালয়ে

সাপের কামড়ে এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে । এই ঘটনাকে কেন্দ্র করে উঠছে চরম অব্যবস্থার অভিযোগ । সোমবার উত্তেজিত অভিবাবকরা শিক্ষক শিক্ষিকাদের তালা মেরে দিয়ে সামিল হন তুমুল বিক্ষোভে ।

আদিবাসী সমাজের ছেলে মেয়েদের শিক্ষার জন্য গত ২০০৫ সালে দুর্গাপুরে ফুলঝড়ে পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় তৈরী হয়েছিল । পূর্ব ও পশ্চিম বর্ধমানের পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলি থেকে ছাত্র ছাত্রীরা এক প্রকার নিখরচায় এই আবাসিক বিদ্যালয়ে পড়তে আসে । কিন্তু এসেও বিপত্তি । আগাছায় আর জঙ্গলে মুখ ঢেকেছে দুর্গাপুরের রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের । এই আগাছা আর জঙ্গলে বাসা বাঁধা সাপের কামড়ে চলতি মাসের এক তারিখ মৃত্যু হয় ক্লাস সেভেনের এর ছাত্র সিদ্ধান্ত মান্ডির ।

অভিযোগ উঠছে, স্কুল কর্তৃপক্ষের চরম উদাসীনতার জন্যই মৃত্যু হয় ওই আবাসিক পড়ুয়ার । সোমবার সকাল থেকে উত্তেজিত অভিবাবক ও আদিবাসী গাওতা সংগঠনের পক্ষ থেকে স্কুলের ভিতর শিক্ষক শিক্ষিকাদের আটকে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেওয়া হয় । অভিযোগ আনা হয়, আবাসিক বিদ্যালয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণীর ওই আবাসিক বিদ্যালয়ের পড়ুয়ার ।

প্রশাসনিক কর্তারা এসে এই সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলে তবেই এই আন্দোলন উঠবে বলে জানিয়ে দেন তারা । অন্যদিকে, তিনি অসহায়, ফান্ড চেয়েও পাননি বলে দাবি করছেন রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের টিচার ইন চার্জ । এই আবাসিক বিদ্যালয়ে প্রায় ২৮০ জন আবাসিক পড়ুয়া রয়েছে ।

পাশাপাশি পড়ুয়াদের আরও অভিযোগ, গার্লস হোস্টেলে নিরাপত্তারক্ষী নেই, গোটা হস্টেল জঙ্গলে ঢেকে রয়েছে , পড়াশোনা হচ্ছে না ঠিকমতো, খাওয়া দাওয়া নিম্ন মানের, বাথরুম পরিষ্কার হয়না, জলের সুবন্দোবস্তু নেই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube