।। গৌতম রায় ।।
না, আইএসএল ছেড়ে দল নিয়ে এএফসি কাপের ম্যাচ খেলতে গেলেন না মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো । এফসি কাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট । অন্যদিকে জোর কদমে চলছে আইএসএল । তাই গোটা দল ও ফেরান্দর সব ফোকাস এখন আইএসএলে । সে কারণেই এএফসি কাপের নিয়ম রক্ষার শেষ ম্যাচ খেলতে কোন সিনিয়র ফুটবলারই গেলেন না । দলে নেই কোন বিদেশি ফুটবলারও । ফেরান্দো নিজেও গেলেন না । কলকাতা লিগে খেলা জুনিয়র দলকে নিয়ে মালদ্বীপ গেলেন সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা ও গোলরক্ষক কোচ অভিজিৎ মণ্ডল ।
ফেরান্দো কলকাতায় দলকে নিয়ে আইএসএলের প্রস্তুতি চালিয়ে যাবেন । সবুজ মেরুন শিবিরে স্বস্তির খবর, সম্প্রতি চোট পাওয়া ফুটবলারদের কারও চোটই গুরুতর নয় । প্রত্যেকেই সপ্তাহ দুয়েকের মধ্যে দলে ফিরবেন । এছাড়া আগে চোট পাওয়া দিমিত্রি ও মনবীর ফিট হয়ে উঠেছেন । ১৫ তারিখ নর্থ ইস্টের বিরুদ্ধে পরের ম্যাচেই তাঁরা দলে ফিরছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

