চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ

চলছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র উৎসবের প্রথম শনিবার ছিল জমজমাট। দেশি বিদেশি এত ছবির সম্ভার দেখে আপ্লুত আমজনতা। এরই মধ্যে, রবিবারের সন্ধ্যায় নন্দন ১-এ প্রদর্শিত হলো অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’। দর্শকদের এই ছবি দেখার তৎপরতা দেখে আপ্লুত স্বয়ং পরিচালক।

সানি লিওনি এবং রাহুল ভট্ট অভিনীত এই ছবিটি তাঁর কাছে ‘ব্যক্তিগত থ্রিলার’ বলেই উল্লেখ করলেন অনুরাগ। অনুরাগ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা রাহুল ভট্ট এবং প্রযোজক রঞ্জন সিংহ। ছবির প্রদর্শনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ‘Gangs of Wasseypur’ খ্যাত এই পরিচালক। তাঁকে সঙ্গ দেন বলিউডের আর এক চর্চিত পরিচালক সুধীর মিশ্র। ‘কেনেডি’ ছবিটি চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। কিন্তু অনুরাগ বলেন, তার তুলনায় মুম্বইয়ে ছবির প্রদর্শনের পর তিনি দর্শকের যে প্রতিক্রিয়া পেয়েছেন, তা অনেক বেশি ভালো লেগেছিল তাঁর কাছে।

শহরে এসে কলকাতা নিয়ে তাঁর শৈশবের স্মৃতি ভাগ করে নিলেন অনুরাগ। বললেন, “আমার দিদির শ্বশুরবাড়ি ছিল নবীনা সিনেমার কাছে। শুনেছিলাম, উৎপল দত্ত দিদির বাড়ির খুব কাছেই থাকেন। আমি গিয়ে ওঁর বাড়ির বাইরের গাছটায় পাথর ছুড়তাম।” এরই সঙ্গে অনুরাগ বললেন, “কলকাতায় প্রচুর বন্ধু রয়েছেন। আমি মাঝে মধ্যেই কলকাতায় আসি, তবে লুকিয়ে। যাতে ওঁদের সঙ্গে একটু সময় কাটাতে পারি।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube