নেই অ্যাম্বুলেন্স! টোটোতেই সন্তান প্রসব মায়ের

ঘন কুয়াশার কারণে সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় টোটোর মধ্যেই সন্তান প্রসব গর্ভবতী মায়ের, অ্যাম্বুলেন্সের সঠিক পরিষেবা না মেলার অভিযোগ তুলে বিক্ষোভে নামল বিজেপি।

সোমবার ভোর রাতে হেমতাবাদের ডেহুচি এলাকার বাসিন্দা কলাবতী নাগবংশী কোরা-র প্রসব যন্ত্রণা ওঠে । তারপরেই তাকে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। কুয়াশার কারণে অ্যাম্বুলেন্সের যেতে দেরি হবে বলে জানান চালক । এরপর দিশা না পেয়ে টোটো করে ওই গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে যেতে গেলে টোটোর মধ্যেই সন্তান প্রসব হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে নামে বিজেপি । প্রসূতির স্বামী প্রশান্ত কোরা-র অভিযোগ, তাঁর স্ত্রীর প্রসব যন্ত্রণা হলে তিনি এলাকার আশা কর্মীকে ফোন করেন, ওই কর্মী অ্যাম্বুলেন্সকে ফোন করলে টালবাহানা করে অ্যাম্বুলেন্স। ঘন কুয়াশার কারণে অ্যাম্বুলেন্সের যেতে দেরি হবে বলে জানান হয়।

এরপরই ওই গর্ভবতী মহিলাকে টোটো করে হাসপাতালে নিয়ে আসতে গেলে বাচ্চা প্রসব হয় রাস্তাতেই। এই ঘটনাকেকে কেন্দ্র করে বিক্ষোভে নেমেছে বিজেপি। তাদের অভিযোগ, অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক আনসারুল হক, তিনি বলেন মাতৃযান ও অ্যাম্বুলেন্স পরিষেবা চালু রয়েছে, তবে যদি এই ঘটনায় কারও গাফিলতি থেকে থাকে তবে তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। অন্যদিকে ওই প্রসূতি মহিলা ও তাঁর কন্যা সন্তান ভর্তি রয়েছে হেমতাবাদ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube