আফ্রিকান সিংহ নাকি কলকাতায়

এবার আফ্রিকান সিংহর দেখা মিলবে খাস কলকাতায়, টেলিভিশন পর্দার বাইরে দর্শকদের জন্য সামনাসামনি আফ্রিকান সিংহ দেখার সুযোগ ।আলিপুর চড়িয়াখানা কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছেন এ বিষয়ে । সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই শোনা যাবে আফ্রিকান সিংহর গর্জন ।তবে শুধু সিংহই নয় তার সাথে দেখা মিলবে আরও একটি দুর্লভ প্রজাতির পেঙ্গুইনের । দক্ষিণ আফ্রিকার বিশেষ প্রজাতির পেঙ্গুইন (স্ফেনিসকাস ডেমারসুস) এই বিশেষ প্রজাতিকে ‘বিপ্পন’ তালিকায় রাখা হয়েছে ।
দর্শকদের মনরঞ্জন করার উদ্দশে বরাবরই চড়িয়াখানাতে নতুন প্রজাতির জন্তু বা পাখি নিয়ে আশার ব্যবস্থা করে চড়িয়াখানা কর্তৃপক্ষ । চড়িয়াখানা অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত, জানিয়েছেন আফ্রকান সিংহ এবং কেপ পেঙ্গুইন আনার কথা চলছে, তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই আনা সম্ভব হবে । তিনি আরও জানিয়েছেন, আরও তিন নতুন প্রজাতি নিয়ে আশার কথা চলছে ।
ভ্রমণ প্রিয় বাঙালি এমনিতেই মুখিয়ে থাকে শীতকালের জন্য , ঘুরেতে যাওয়া, পিকনিক করা এরই মধ্যে চড়িয়াখানাতে আফ্রিকান সিংহ এবং কেপ পেঙ্গুইন আসলে চড়িয়াখানাতে ভিড় বারবে বলে আশা করা যাছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube