বলিউডে হাতেখড়ি জয়ার

কে না চায় নিজেকে উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যেতে ! শুধু দরকার নিজের দক্ষতা এবং সেই দক্ষতার মাধ্যমে নিজেকে নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়া। সেরকমই দক্ষতা দেখিয়ে বলি পাড়ায় নিজের পায়ের মাটি শক্ত করলেন অভিনেত্রী জয়া আহসান । চলতি পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ‘দশম অবতার’। তারই মাঝে জয়ার জীবনে সুখবর। সোজা টলিউড পেরিয়ে বলিউডে পা দিলেন অভিনেত্রী। একটা সময় তাঁকে সকলে বাংলাদেশের অভিনেত্রী হিসেবেই জানতেন। তারপর একের পর এক হিট থেকে সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন । জয়ার অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি সকলেই।একথা হলফ করে বলা যায় বাংলার বহু পরিচালকেরও অন্যতম পছন্দ জয়া এহসান। নানা স্বাদের অভিনয়ে যিনি বারবার মুগ্ধ করেছেন দর্শকদের। শুধু তাই নয়, কখনও রোম্যান্টিক দৃশ্যে, কখনও আবার সাবেকিয়ানা, জয়ার বহুমুখী অভিনয় দক্ষতা তাঁকে পৌঁছে দিয়েছে শীর্ষে। তবে এবার জয়ার নতুন পাড়ি।

ওটিটি প্লাটফর্মে জয়ার নতুন সিনেমা মুক্তির পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি । জয়া বলেন, খুবই ভালো লেগেছে তাঁর বলিউডে কাজ করে। তাঁর মনের মধ্যে দারুণ এক ভালোলাগা কাজ করেছে । এ ভালোলাগাটা সত্যিই অন্যরকম । তিনি সংবাদমাধ্যমকে বলেন তাঁর ভালোলাগার অভিজ্ঞতার কথা।

অভিনেত্রী বলেন, শিল্পীর কাজই হল চ্যালেঞ্জ অতিক্রম করা। জয়া বলেন তিনি যখনই কোনও নতুন চরিত্রের সুযোগ পান তখন সেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেন । এই ক্ষেত্রে অভিনেত্রীকে হিন্দি ভাষাটা আয়ত্ত করতে হয়েছে।

নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ । ৮ ই ডিসেম্বর সিনেমাটি বড় পর্দায় নয় মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে । সেখানেই নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube