চলছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার চলচ্চিত্র উৎসবে নন্দনে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সৌরভ শুক্লা। সাংবাদিক বৈঠক ছাড়াও তিনি মাষ্টার ক্লাসে অংশ নেন। উৎসবের চতুর্থ দিন অর্থাৎ শুক্রবার শিশিরমঞ্চ হয়ে উঠেছিল রঙিন। গোটা দিন জুড়েই ছিলেন বলিউড তারকা সৌরভ শুক্লা ও তাঁর নেওয়া মাষ্টার ক্লাস। তাঁর এই মাষ্টার ক্লাসে শিশিরমঞ্চে উপচে পড়ে দর্শকের ভিড়।
‘জলি এলএলবি’ খ্যাত অভিনেতা বলেন তাঁর ছোটবেলার অভিজ্ঞতার কথা, সৌরভ দর্শকদের সঙ্গে ভাগ করে নেন তাঁর ৩৫ বছরের সিনেমা জগতে অভিনয়ের কথা, আবার অভিনেতার মুখে শোনা যায় সিনেমার ছাত্রদের পাঠ দেওয়ার কথাও । ৩৫ বছরের সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর পরিশ্রমের কথা , এবং কোনো চরিত্রকে সিনেমার মাধ্যমে ফুটিয়ে তুলতে নিজের অধ্যাবসায়ের কথা। শুধু অভিনয় নয় , অভিনেতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেয় তাঁর ছোটবেলার অভিজ্ঞতার কথা। অভিনেতা স্পষ্ট ভাবে বলেন তিনি তাঁর মায়ের খাদ্যাভ্যাস নিয়েছেন এবং বাবার ভাষা নিয়েছেন। কারণ তাঁর মা বাঙালি আর বাবা লখনউয়ের।
উড়তি অভিনেতাদের জন্য সৌরভের উপদেশ , “সংলাপ মুখস্থ করার কোনও দরকার নেই, ছবির মূল বিষয়বস্তু বোঝা দরকার।” অনুষ্ঠান শেষে নিজের স্ত্রী, শ্বশুর-শাশুড়ির সঙ্গেও দর্শকদের আলাপ করিয়ে দেন । শুধু মা নন, অভিনেতার স্ত্রীও বাঙালি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

