১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ কলকাতা পৌরসভাকে

কলকাতা পৌরসভা এলাকায় জলাশয় ভরাটের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায়, কলকাতা পুরসভাকে ১ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের । নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের ।

২০২১ সালের রিপোর্ট অনুযায়ী, ৪২২২ টি মত জলাশয় ভরাট হয় । সূত্রের খবর, তারপর থেকে বন্ধ। “আপনারা জানেন না, কোথায় জলাশয় বন্ধ করে বেআইনি নির্মাণ হয়ছে? যে সব বেআইনি নির্মাণ নিয়ে নির্দেশ রয়েছে, কটা মানা হয়েছে?” কলকাতা পৌরসভাকে প্রশ্ন ছুঁড়ে দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম । “ভোট ব্যাংক আছে। কিন্তু কিছু তো করা দরকার! অনেক কেস চলছে জলাশয় নিয়ে। কি করছেন? যদি সঠিক ভাবে চায় তাহলে সমস্যা সমাধান হয়। না চাইলে কোনও দিন সম্ভব নয়! ” রাজ্য এবং কলকাতা মিউন্সিপাল কর্পোরেশনকে উদ্দেশ্য করে আরও মন্তব্য করেন প্রধান বিচারপতি। কলকাতা জলাশয় ভরাট নিয়ে মামলাতেই ১ লক্ষ টাকা জরমানা নির্দেশ দেওয়া হয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube