আবারও উদ্ধার দেহ । রবিবার একবালপুর থানা অন্তর্গত একবালপুর লেনে একটি পুরনো নির্মীয়মাণ বাড়ি থেকে একটি যুবকের দেহ উদ্ধার হল । সূত্রের থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম বারনার্ড অ্যান্থনি, তাঁর বয়স হয়েছিল ৪১ বছর ।
স্থানীয় সাহায্যে তাঁকে শনাক্ত করা হয় এবং এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পৌছতেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এখনও পর্যন্ত এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি । আগামীকাল মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা ।
অন্যদিকে জানা যাচ্ছে নিহত যুবক ছোটবেলা থেকেই মাদকাসক্ত ছিলেন । স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় এই নির্মীয়মাণ বাড়িটি বিগত ছয় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । এই বিল্ডিং-এর মধ্যে অনেকজন নেশা করে বলেও জানা যাচ্ছে । আজকের ঘটনায় স্থানীয় বাসিন্দারা দেখতে পান এক যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছে । তৎক্ষণাৎ স্থানীয়রা থানায় খবর দেন । ঘটনাস্থলে যায় একবালপুর থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । পুরো বিষয়টাকে খতিয়ে দেখছে একবালপুর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

