শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে বিকাশ ভবনে আসার কথা আন্দোলনরত এস এলএসটি উত্তীর্ণ নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীদের প্রতিনিধি দলের। চাকরির দাবিতে দীর্ঘ হাজার দিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত তাঁরা । এর আগেই ২০২২ টেট পাশ চাকরি প্রার্থীরাও শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসে বিকাশ ভবনে । তাদের দাবী অবিলম্বে যাতে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও শিক্ষামন্ত্রীর সাথে তাদের পূর্ব নির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকায় , তাদের সাথে দেখা করেননি মন্ত্রী ।

সোমবার দুপুরে বিকাশ ভবনে আসার কথা মেয়ো রোডে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের। শনিবারই ছিল কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তাদের আন্দোলনের হাজারতম দিন। সেই দিন প্রতিবাদের অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর ভোগপুরের বাসিন্দা তথা মহিলা চাকরিপ্রার্থী, রাসমণি পাত্র নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন। শনিবার বিকেলে তাদের মঞ্চে যান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আন্দোলনরত এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের বৈঠকের সিদ্ধান্ত হয় সেদিনই ।

২০২২ টেট পাশ চাকরি প্রার্থীরা গতবছর ১১/১২/২০২২ তারিখে টেট পরীক্ষা দিয়েছিল ।তার আগে ২০১৭ সাল থেকে কোনও টেট পরীক্ষার ফর্ম ফিলাপ হয়নি । ৬ বছরের অপেক্ষা এখনও ইন্টারভিউ নেওয়া হল না, কত শূন্যপদে নিয়োগ হবে জানানো হল না ।তাই সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক আছে সেখানে এই চাকরিপ্রার্থীরা দেখা করবার চেষ্টা করে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube