কোচবিহারে প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব

উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী । পার্শ্ববর্তী জেলায় মুখ্যমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে তারই মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কোচবিহারে এসে প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী । রবিবার জেলার বিভিন্ন আধিকারিকদের নিয়ে কোচবিহার ল্যান্সডাউন হলে রিভিউ বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী ।

এদিন বিডিও, এসডিও, ডিএম, সিএমওএইচ, কোচবিহার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি । মূলত ভারত বাংলাদেশ সীমান্ত চাংরাবান্দায় এক্সপোর্ট ইমপোর্ট ইন্ডাস্ট্রি গড়ার বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে । একই সঙ্গে কোচবিহার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করে বড় বিমান নামানোর বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় ।

বৈঠক শেষে মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী জানান, চাংরাবান্দায় এক্সপোর্ট ইমপোর্ট ইন্ডাস্ট্রি হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে । তিনি বলেন, ইতিমধ্যে স্টেট কেবিনেট অনুমোদন দিয়েছে দশটি ল্যান্ড পোর্ট করা হবে । তার মধ্যে একটি হবে চাংরাবান্দায় । এর জন্য চাংরাবান্দায় ৩০ একর জায়গা রয়েছে । যেহেতু চাংরাবান্দায় এক্সপোর্ট ইমপোর্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেই কারণে সেখানে একটি ট্রাক টার্মিনাস তৈরি করার পরিকল্পনা রয়েছে ।

চাংরাবান্দায় ৪০০ একর জায়গায় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে । সেখানে ভারী এবং ক্ষুদ্র শিল্প তৈরি করা হবে । এর আগে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল বিজনেস মিট করা হয়েছিল । কোচবিহার থেকে ইন্ডাস্ট্রি চেম্বার্স এবং ছোট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিল । চাংরাবান্দায় এই ইন্ডাস্ট্রি কমপ্লেক্স তৈরি হলে কোচবিহারের মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে ।

এছাড়াও তিনি এদিন বলেন, কোচবিহার বিমানবন্দরে একটি এক ইঞ্জিনের বিমান পরিষেবা চলছে । সে জায়গায় রানওয়ে সম্প্রসারণ করে ৪০ সিটের একটি বিমান নামানোর পরিকল্পনা রয়েছে । ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সঙ্গে বৈঠক হয়েছে এই নিয়ে । এদিন বৈঠক শেষে মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদী কোচবিহার মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন । এবং কোচবিহার রাজপ্রাসাদ পরিদর্শন করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube