“সানডে হো ইয়া মনডে রোজ খাও আন্ডে” এই উক্তির সাথে মোটামুটি আমারা সকলেই পরিচিত । কিন্তু ওই আন্ডে খাওায়াটায় মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে এখন । আগে মুরগির ডিম ৫ থেকে ৬ টাকায় পাওয়া যেত সেই ডিম এখন ৭ থেকে ৭.৫০ টাকায় দাঁড়িয়েছে । শনিবার থেকেই কলকাতায় বেড়েছে ডিমের দাম । শুক্রবার কলকাতায় খুচরো বাজারে ডিমের দাম ছিল ৬ থেকে ৭ টাকা, শনিবার সেই ডিমের দাম ৭ থেকে ৭.৫০ হয়েছে । খুচরো ব্যবসায়ীদের বক্তব্য, পাইকারি বাজের দাম বৃদ্ধির জেরেই ছোটো দোকান গুলিতে চড়চড় করে বেড়েছে ডিমের দাম । পাইকারি বাজরের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, সেখানে পিস প্রতি ডিমের দাম রয়েছে ৬ টাকার ওপরে ।
বাংলায় যে পরিমাণ ডিমের চাহিদা তার কিছুটা অংশ রাজ্য থেকে পূরণ হলেও বাকিটা নির্ভর করতে হয় দক্ষিণের রাজ্য গুলির ওপর । কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বিঘ্নিত হয়েছে পরিষেবা । ফলে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম ।
নভেম্বর – ডিসেম্বর মাসের দিকে ডিমের দাম তুলনা মূলক বেশিই থাকে । ক্রিসমাসের কারণে রাজ্যে কেক তৈরি করা হয় যার ফলে ডিমের চাহিদা বৃদ্ধি পায় । পর্যাপ্ত ডিমের জোগান না থাকায় ডিমের দাম বৃদ্ধি পায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

