ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে পুরনো এবং পরীক্ষিত মুখ নয়, নতুন মুখেই আস্থা রাখল বিজেপি । ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু দেও সাইকে বেছে নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে থাকলেও মূলত বয়সের কারণে এবং রাজনৈতিক ভারসাম্যের অভাবে পিছিয়ে পড়তে হল ছত্তিসগড়ের তিন বারের মুখ্যমন্ত্রী রমন সিংহকে।
বিষ্ণুর নাম চূড়ান্ত হওয়ার পরে স্পষ্ট যে, আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে প্রথম বারের জন্য কোনও আদিবাসী মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন । নির্বাচনী ফলাফল বিশ্লেষণেও দেখা গিয়েছে, ছত্তিসগড়ের তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের সিংহভাগ ভোট এবার বিজেপির অনুকূলে গিয়েছে । মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগে আদিবাসী ভোটব্যাঙ্ক অক্ষুণ্ণ রাখতেই বিষ্ণুকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিল পদ্মশিবির ।
বিষ্ণু ছত্তিসগড়ের রায়গড় লোকসভা কেন্দ্রের চার বারের সাংসদ । ১৯৯৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এক টানা ২০ বছর সাংসদ ছিলেন তিনি । ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মোদী মন্ত্রিসভায় ইস্পাত প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি । ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিলেন ছত্তিসগড়ের বিজেপি সভাপতি । এবারের বিধানসভা নির্বাচনে কুঁকুড়ি বিধানসভা আসন থেকে জয়ী হন তিনি । ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দু’দফায় বিধায়ক হিসাবেও নির্বাচিত হন বিষ্ণু ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

