মিষ্টির দোকানে দুষ্কৃতীদের হামলা, গুলিবিদ্ধ যুবক

মিষ্টির দোকানে হামলা চালায় কিছু দুষ্কৃতী । এলোপাথাড়ি গুলির জেরে আহত হন এক যুবক । ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের টাকি রোড সংলগ্ন ফাল্গুনী মোড় এলাকার এক একটি মিষ্টির দোকানে । রবিবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ মিষ্টির দোকানে ঘটে যায় এমনই এক ঘটনা ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, মিষ্টির দোকানে  ঢোকে বেশ কয়েকজন দুষ্কৃতী ।  মিষ্টি কেনার নাম করে দোকান মালিকের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তাঁদের । তারপর মালিককে ধরে মারধর করলে মালিক দোকান ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে । ঘটনা ঘটার পর স্থানীয় লোকজন ছুটে আসলে তাদেরকে ভয় দেখানোর জন্য এলোপাথাড়ি গুলি চালানো হয় । সেই গুলি দোকানে মজুত তাক এবং আশেপাশের কাঁচে লাগে ।

এরই মধ্যে এক রাউন্ড গুলি লাগে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আসা এক যুবকের তলপেটে লাগে । যুবকের নাম নবীন কুমার দাস, তাঁর বাড়ি ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় । এরপরে দুষ্কৃতীদের দল বাইকে করে পালিয়ে যায়  । গুলিবিদ্ধ যুবককে নিয়ে স্থানীয় লোকজন বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন । তবে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা যায়  ।

এদিনের ঘটনার খবর পেয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া যায় । যদিও এই মামলায় এখনও পর্যন্ত কাউকে তাঁরা গ্রেফতার করতে পারেনি বলেই জানা যাচ্ছে । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় একটি গুলির খোল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube