আপ দুন এক্সপ্রেসে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল । শনিবারের এই ঘটনায় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ । শ্রীরামপুর থেকে আটক করা হয় অভিযুক্তদের ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, ধৃত চারজনেই হুগলির জিরাটের বাসিন্দা । অভিযোগ উঠছে এস -৯ কামরায় এক মহিলাকে তাঁরা বিভিন্নভাবে উত্যক্ত করছিল ।ঘটনার প্রসঙ্গে, ওই মহিলা জানান, ”আমার গায়ে হাত দেয় ওই ব্যক্তিরা । শ্রীরামপুরে গাড়ি ঢোকার সময় তড়িঘড়ি আমি চেন টেনে দিলে গাড়ি দাঁড়িইয়ে যায় । তারপর রেল পুলিশ আসতেই চারজনকে আটক করে।”
ধৃতদের ব্যান্ডেল স্টেশনের আরপিএফ থানায় নিয়ে যাওয়া হয় । রেল পুলিশ সূত্রে খবর, ইছাপুরের বাসিন্দা ওই মহিলা দুন এক্সপ্রেসে চেপেই সপরিবারে অযোধ্যার দিকে রওনা দেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

