পাথরপ্রতিমায় বাঘের আতঙ্ক

ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ!  দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পাশাপাশি এবার পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়াল ।

গত তিন দিন আগে স্থানীয় বাসিন্দারা বাঘের পায়ের ছাপ দেখতে পান নদীর চরের নরম মাটিতে । তারপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ । পুলিশ ও বনদফর খবর পেয়ে ঘটনাস্থলে এসে এলাকায় টহল দেওয়া শুরু করেছে বলে জানা যায় স্থানীয় সূত্রে ।

গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করে দিয়ে আসা হচ্ছে বলেও জানান  যায়  । তবে বনদফতরের অনুমান, বাঘটি পাশের ধনচির জঙ্গল থেকে বেরিয়েছিল । কিন্তু মনে করা হচ্ছে আবারও জঙ্গলে ঢুকে গিয়েছে সে । তবে বনকর্মীরা এলাকায় মোতায়েন রয়েছেন । পরিস্থিতির উপর নজর রাখছে গোবর্ধনপুর কোষ্টাল থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube