আবারও শিরোনামে মিড ডে মিল! মিড ডে মিলের খাবারে এবার মিলল কাঁকড়া বিছে । রবিবার মুর্শিদাবাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্যে চলে এল এমনই এক ঘটনা । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় ।
মিড ডে মিলের খাবারে পোকার পর এবার কাঁকড়া বিছে দেখতে পাওয়া গেল । এমনই এক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দেউলী ৬৯ নম্বর সোনাটিকুরী কলোনীর – ২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে । এলাকার বাসিন্দাদের অভিযোগ, আজকে সকালের মিড ডে মিলে যখন খিচুড়ি দেওয়া হচ্ছিল, তখন খিচুড়িতে কাঁকড়া বিছে দেখতে পাওয়া যায় । আর সেই কারণেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । এদিনের এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ।
অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব থাকা মহিলারা । অঙ্গনওয়াড়ির কর্মীদের দাবি বিজেপি চক্রান্ত করেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

