সাইবেরিয়া থেকে শনিবার কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল একজোড়া সাইবেরিয়ান বাঘ । কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যাম্বুল্যান্সে করে তাদের নিয়ে যাওয়া হল দার্জিলিংয়ের চিড়িয়াখানাতে ।
শনিবার রাতে এমিরেটস-এর বিমানে চড়ে কলকাতায় এল একজোড়া সাইবেরিয়ান বাঘ । এর মধ্যে রয়েছে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ । মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দু’টিকে নিয়ে আসা হল এখানে । এই বাঘ দু’টির পরিবর্তে ভারত থেকে দু’টি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে ।
জানা যায়, কাঠের বাক্সের মধ্যে নিয়ে আসা হয় এই দু’টি বাঘকে । বন্যপ্রাণী নিয়ে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল অ্যাম্বুল্যান্স । এই অ্যাম্বুল্যান্সে করেই বাঘ দু’টিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে বলে খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

