গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য । হকের চাকরির দাবিতে আদালতে চলছে একাধিক মামলা । গত সপ্তাহে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালে চাকরি পাওয়া সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের সবাইকে এসএসসি জানিয়ে দেবে যে তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও বিচারাধীন ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার নোটিশ পাঠাচ্ছে এসএসসি । ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় চাকরি পাওয়া সকল শিক্ষক এবং শিক্ষক কর্মচারীদের নোটিশ পাঠাচ্ছে শিক্ষা বিভাগ । নোটিশ যাবে ২০১৬ সালে চাকরি পাওয়া গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী, নবম–দশম এবং একাদশ–দ্বাদশের শিক্ষকদের কাছে ।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, প্রধান শিক্ষকের মাধ্যমে ডিআই-এর মারফৎ চাকরি প্রাপকদের কাছে নোটিশ পৌঁছবে । তাদের নোটিশে সই করা হয়ে গেলে তা জমা করতে হবে আদালতে । প্রতিটি বিদ্যালয়ে চাকরি প্রার্থীদের তালিকা প্রস্তুত করার পর প্রধান শিক্ষক একটি বিবৃতিতে স্বাক্ষর করবেন বলেই জানা যাচ্ছে । সেই বিবৃতিতে লেখা থাকবে, “এরা ছাড়া আমার স্কুলে ২০১৬ সালের পরীক্ষার ভিত্তিতে জয়েন করা আর কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী নেই ।”
এসএসসি সূত্রে খবর, চলতি মাসের ১১ তারিখের মধ্যে শিক্ষা বিভাগের নোটিশ প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে যাবে । প্রথমে সরকারি তথ্য দিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা তৈরি করবেন ডিআই । এরপর ১২ তারিখ স্কুলের নোটিশ বোর্ডে শিক্ষক-শিক্ষাকর্মীদের তালিকা টাঙানো হবে । সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ২১ তারিখের মধ্যে ডিআই রিপোর্ট জমা দেওয়া হবে ।
আদালতের নির্দেশ অনুযায়ী ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে এই নোটিশে তাদের প্রত্যেককে দিয়ে সই করাতে হবে । গোটা এই বিষয়ে নজর রাখবেন নোডাল অফিসার । সবার কাছে নোটিশ ঠিক মতো যাচ্ছে কি না তা আদালতকে জানাবেন তিনি । মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১২ জানুয়ারি, শুক্রবার ধার্য করা হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

