আরও বিপাকে পড়তে চলেছেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ হওয়ার কথা ছিল । সেটি আগামী সপ্তাহে পেশ হতে চলেছে বলেই খবর ।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আদালতে চার্জশিট জমা দিতে চলেছে ইডি । আগামী সপ্তাহেই ইডির বিশেষ আদালতে জমা পড়তে চলেছে সেই চার্জশিট । সূত্রের খবর, এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম থাকতে চলেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আটাকলের মালিক বাকিবুর রহমানের ।
চার্জশিটে বাকিবুরকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে বলেই সূত্র মারফত খবর । পাশাপাশি এই দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র ভূমিকার কথাও উল্লেখ থাকবে বলেও জানা যাচ্ছে । বালুর মাধ্যমেই চলত এই দুর্নীতি সেই তথ্যও উল্লেখ করা হবে চার্জশিটে।
সূত্রের খবর, ইডি চার্জশিটে উল্লেখ থাকতে চলেছে রেশনে প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে । এই বিষয়ে ইডির দাবি, জ্যোতিপ্রিয়র প্রভাবেই বাকিবুর দুর্নীতির টাকা কামাই করে । সেই টাকা ঘুরপথে পাঠাতেন খাদ্যমন্ত্রীকে । চার্জশিটে এই বিস্ফোরক তথ্যই উল্লেখ করতে চলেছে ইডি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

