ফের হেনস্থার শিকার এক বৃদ্ধ

ফের হেনস্থার শিকার এক বৃদ্ধ । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। ৭৫ বছরের এক বৃদ্ধকে তাঁর নিজের থুতু চাটানো হল ।শুক্রবার ওই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে । শুধু তাই নয় মুখে কালি লাগিয়ে , গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হল বৃদ্ধকে ।

পুলিশ জানিয়েছে , উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে গত বৃহস্পতিবার হেনস্থার শিকার হন ৭৫ বছরের মহব্বাত আলি । শুধু তাই নয় মুখে কালি লাগিয়ে , গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হল বৃদ্ধকে । সূত্রের দাবি , তাঁর বিরুদ্ধে এক মহিলাকে খারাপ ভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল । শুক্রবার থেকেই ওই বৃদ্ধের উপর হেনস্থা শুরু হয় । ঘটনার ভিডিও ভাইরাল হতে পুলিশ তদন্তে নেমে , জাফর , আমন পাণ্ডে , অখিলেশ সাহনি এবং ঘনশ্যাম তিওয়ারি নামের চার জন অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

ঘটনায় ইতিমধ্যে তীব্র নিন্দা ছড়িয়েছে চারিদিকে। গোলহাউরা থানার অফিসার , অজয়নাথ কন্নৌজিয়া জানিয়েছেন , ধৃতদের বিরুদ্ধে মানহানি , মারধোর , বাড়ি ভাঙচুরের মত বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube