চিড়িয়াখানা ঘুরে দেখতে মিলবে গাড়ি

চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য এবার থেকে মিলবে গাড়ি । রবিবার ১৪ সিটের ১০ টি গাড়ি উদ্ধোধন করা হয় । সেই গাড়ি নিজেই চালিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম । বয়স্ক ও শিশুদের কথা মাথায় রেখে মূলত এই ব্যাটারি চালিত গাড়ির উদ্বোধন করা হয় ।

১০ টি ব্যাটারি চালিত গাড়ি ও বন্য পশুদের জন্য ২ টি অ্যাম্বুল্যান্স উদ্বোধন করা হল রবিবার । মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস , ও প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশীষ্ট ব্যাক্তিত্বরা । পাশাপাশি জানা যাচ্ছে, পাখিদের জন্য ৬টি এনক্লোজার খোলা হবে । এছাড়াও জানা যাচ্ছে এবার থেকে চিড়িয়াখানায় যেতে হলে অনলাইনে টিকিট কাটতে পারবেন সবাই । একটি হোয়াইট টাইগার এনক্লোজারেরও উদ্বোধন করা হয় এদিন ।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে, তার সঙ্গে জাঁকিয়ে পড়ছে শীতের আমেজ । এই পরিস্থিতিতে এবার ঘুরে বেড়ানোর মুডে বাঙালি । ভিড় জমেছে চিড়িয়াখানায় । আট থেকে আশি সকলেই মজেছে ঘুরতে যাওয়ার আনন্দে । একদিকে যেমন চিড়িয়াখানায় বিভিন্ন বন্যপ্রাণীর দর্শন করছেন; আবার অন্যদিকে ফাঁকা জায়গায় খাবার সাজিয়ে বসেছেন আগতরা । সব মিলিয়ে শীতের মরশুমে উৎসবের মেজাজে চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন আপামর বাঙালি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube