দালাল চক্রে ভিনদেশে বিপাকে বাংলার শ্রমিকরা

কাজের সন্ধানে ভিনদেশে পাড়ি দিয়েছিলেন এরাজ্যের যুবকরা । তবে সেই দেশে গিয়ে বিপাকে পড়তে হল তাঁদের । কাজ দেওয়ার নাম করে প্রতারণা করা হল তাঁদের সঙ্গে ।

দালাল চক্রের হাত ধরে দুবাইতে গিয়ে বিপাকে পড়তে হল এরাজ্যের ১৫ জন যুবককে । এই ঘটনায় জানা যাচ্ছে দুবাইতে অফিসিয়াল কাজ দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে এক থেকে দেড় লক্ষ টাকা করে নিলেও সেখানে তাঁদের শ্রমিকের কাজ করানো হচ্ছে ।

প্রত্যাশিত কাজ না পেয়ে তাঁরা দেশে ফিরতে চাইলে তাঁদের আসতে দেওয়া হচ্ছে না বলে তোলা হচ্ছে অভিযোগ । কাজের খোঁজে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বাংলার একাধিক যুবক । জানা গিয়েছে প্রতারিত ওই যুবকদের বাড়ি দক্ষিণ দিনাজপুর মালদহ ও নদীয়ার বিভিন্ন এলাকায় ।

তাঁদের পরিবার সূত্রে জানা যাচ্ছে, দুবাইতে নিয়ে গিয়ে তাঁদের প্রথমে শারজাতে রাখা হয় । পরে সেখান থেকে আবুধাবিতে নিয়ে শ্রমিকের কাজে লাগানো হয়েছে তাঁদের । সেখানে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করানো হলেও পেট ভরে খাবার দেওয়া হয় না বলেও অভিযোগ আনা হচ্ছে ।

অসহায় পরিবারের লোকেরা বালুরঘাটের সাংসদ তথা বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছেন । যুবকদের ফিরিয়ে আনতে সাংসদ সোমবার দিল্লিতে পৌঁছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube