নিউজটাইম ওয়েবডেস্ক : মহকুমাশাসক কোলে করে নিয়ে গেলেন এক বৃদ্ধা রোগীকে । শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ বর্ধমানের মেমারি গ্রামীণ হাসপাতালে । হাসপাতালের সামনে বসেছিলেন পক্ষাঘাতে আক্রান্ত এক রোগী । জানা গিয়েছে তাঁর বাঁ দিক অকেজো । এমনকি দাঁড়ানোর ক্ষমতাও ছিল না বৃদ্ধার । এই দৃশ্য দেখে গাড়ি থেকে নেমে মহকুমাশাসক তাকে কোলে করে নিয়ে গেলেন হাসপাতালের আউটডোর বিভাগে ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে হাসপাতালের সামনে একজন রোগীকে খুব কষ্ট করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক মহিলা । ঠিক সেই সময় হাসপাতাল পরিদর্শন করতে আসেন দক্ষিণ বর্ধমানের মহকুমাশাসক কৃষ্ণেন্দু মণ্ডল । জেলাশাসকের নির্দেশে রুটিন ভিজিটে মেমারি গ্রামিন হাসপাতাল পরিদর্শন করতে এসেছিলেন । এদিন তিনি ওই পক্ষাঘাতে আক্রান্ত বৃদ্ধা রোগীকে কোলে করে নিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যান । হাসপাতালের আউটডোরে গিয়ে বিএমওএইচকে ডেকে আনেন মহকুমাশাসক । ওই বৃদ্ধার ফিজিওথেরাপি সহ যাবতীয় চিকিৎসার নির্দেশ দেন তিনি । রোগীর পরিবারের সদস্য নিপা সরকার জানান তিনি নিজেই তাঁর ৭৫ বছরের ঠাকুমাকে রসুলপুর থেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন । তিনি আরও জানান তিনি তাঁদের টোটো চালককে আনুরোধ করেছিলেন, বৃদ্ধাকে আউটডরে নিয়ে যাওয়ার জন্য । তখনই ঘটনাস্থলে পৌঁছন মহকুমাশাসক এবং বৃদ্ধাকে কোলে করে আউটডোরে নিয়ে যান ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

