চলে এসেছে বিয়ের মরশুম । তাই এবার ট্রেনের মধ্যেও বসল আইবুড়ো ভাতের আসর । রীতিমতো সানাই, ১৯ রকম পদের মেনুতে আইবুড়ো ভাত খেলেন তারকেশ্বর-হাওড়া লোকালের নিত্যযাত্রী অতনু শাসমল ।
আগামী ১৫ ই ডিসেম্বর বাহিরখন্ডের বাসিন্দা অতনু শাসমলের সাথে হরিপালের উর্মিলা সামন্তর বিয়ে । তার আগেই শনিবার সকাল ৯ টা ৩২ মিনিটের ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালে তাঁর আইবুড়ো ভাতের আয়োজন করলেন তাঁর সাথে আসা প্রতিদিনের অফিস যাত্রীরা ।
ট্রেনের মধ্যেই ধুতি-পাঞ্জাবি পড়িয়ে, সানাই বাজিয়ে ১৯ রকমের পদ সাজিয়ে ধুমধাম করে হল আইবুড়ো ভাতের উৎসব । এদিনের মেনুতে ছিল মাছ, মাংস, বিভিন্ন তরকারি ও মিষ্টি । বন্ধুরা নিজে হাতে রান্না করে নিয়ে আসেন এই সকল পদ । অতনু জানান, ট্রেনের বন্ধুদের কাছে এই ধরণের চমক পেয়ে তিনি আপ্লুত । বন্ধুরা জানান, তাঁরা অতনুকে চমক দিতেই এই আয়োজন করেছিলেন এদিন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

