স্থিতিশীল ‘কালীঘাটের কাকু’, কাঠগড়ায় এসএসকেএম

এসএসকেএমে কালীঘাটের কাকুর উপর করা হবে নজরদারি । অন্যদিকে সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালকে কাঠগড়ায় তুলে হাইকোর্টে যেতে পারে ইডি । এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে কারা দেখা করতে আসছেন? তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নজর রাখতে কার্ডিওলজি বিভাগের সামনে ২ জন সিআইএসএফ জওয়ানকে মোতায়েন করছে ইডি ।

বৃহস্পতিবার রাতে, হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সুজয়কৃষ্ণ ভদ্র, রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ তড়িঘড়ি তাকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয় । এসএসকেএম হাসপাতাল সূত্রের খবর, সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে । তবে বেশ কিছু পরীক্ষার জন্য তার রক্তের নমুনা পাঠানো হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, সুজয়কৃষ্ণর হদযন্ত্রের সমস্যার বিষয়ে জানতে করা হবে তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাম ।

অন্যদিকে বিগত কয়েক মাস ধরে এই এসএসকেএম হাসপাতালেই ভর্তি রয়েছেন নিয়োগ দুর্নীত কাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র । তদন্তের স্বার্থে একটি ফোনের কথোপকথনের প্রমাণ পেতে তার কন্ঠস্বরের নমুনা নেওয়া জরুরি বলে মনে করেছে ইডি । কিন্তু সেই নমুনা সংগ্রহের জন্য কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বারবার টালবাহানা চলছে ।

সূত্রের খবর, এবার ইডির বিশেষ আদালতের পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় সংস্থা । আর সে ক্ষেত্রে কাঠগোড়ায় তোলা হতে পারে সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-কে । গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে চিকিৎসা করাতে যান বহু মানুষ । সেই হাসপাতালের ব্যবহারেই অসন্তুষ্ট ইডি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube