বঙ্গে জোড়াল হচ্ছে শীত

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে । উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী দুদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলেই জানান হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এইসব জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকালের দিকে কুয়াশা থাকবে। সাধারণভাবে কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৬ শতংশ।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ১৯.৯ এবং বুধবার ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৭২ ঘন্টায় তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রির মতো।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube