পণ দিতে না পারায় আত্মঘাতি তরুণী ডাক্তার

নিউজটাইম ওয়েবডেস্ক : মেডিকেল কলেজে পড়তে গিয়ে আলাপ দু’জনের । তারপর ভালোলাগা , সেই থেকে  ভালোবাসা । তারা দু’জনেই চেয়েছিলেন বাকি জীবনটা এক সঙ্গে কাটাতে । কিন্তু তা আর হল না । মাঝে বাধা হয়ে দাঁড়ালো পণ । বিয়েতে বিএমডব্লিউ পণ চেয়েছিল প্রেমিক, সেটাই দিতে না পারায় বিয়ে ভেঙে দিল প্রেমিক । তরুণী কোন পথ না পেয়ে বেছে নিলেন আত্মহতার পথ । সুইসাইড নোটে লেখা “সকলেই শুধু টাকা চায় ।” রুওয়াইস নামে ওই ডাক্তারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য গ্রেফতার করেছে কেরালা পুলিশ । তার বিরুদ্ধে ‘পণপ্রথা প্রতিরোধ আইনে’ মামলা করা হয়েছে । সরকারি মেডিকেল কলেজ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে রুওয়াইসকে ।

এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে গোটা দেশজুড়ে । পণপ্রথার কারণে কেন কোনও পাত্রীকে মরতে হবে ! ঘটনার পর তরুণীর দাদা বলেন “ আমি তাকে বারবার বারণ করেছিলাম ভূল কিছু সিন্ধান্ত না নিতে , তোর সামনে সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে ।কিন্তু বোন এই ধাক্কা সামলাতে না পেরে আত্মঘাতী হয় ।”

শাহানার পরিবার জানিয়েছে রুওয়াইস নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল । দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় তারা আপত্তি করেননি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube