হাওড়া কর্পোরেশনে পালন করা হল গণতন্ত্রের মৃত্যুবার্ষিকী!

রবিবার হাওড়া কর্পোরেশন গণতন্ত্রের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হলে । কর্পোরেশনের সামনে কালো পোশাক পরে, কেক কেটে এই কর্মসূচি পালন করলেন বিজেপি সমর্থকরা ।

উল্লেখ্য ২০১৮ সালের ১০ ডিসেম্বর নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয় কর্পোরেশনে । সূত্রের দাবি তার পর থেকে নির্বাচন হয়নি সেখানে । সেই কারণে হাওড়ার নাগরিকরা সেখানে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন বলে অভিযোগ উঠছে ।

আজ পাঁচ বছর উত্তীর্ণ হয়ে গেল বিনা নির্বাচনে । ওয়ার্ডে ওয়ার্ডে নেই নির্বাচিত জনপ্রতিনিধিরা । জানা গিয়েছে প্রশাসক বসিয়ে পরিচালিত হচ্ছে কর্পোরেশন । এই পরিস্থিতির কটাক্ষ করেই বিজেপির পক্ষ থেকে এদিন এই কর্মসূচি পালন করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube