নিম্নচাপের জেরে অকালবৃষ্টি । তাতেই জলমগ্ন চাষের জমি । চাষের জমির এই অবস্থা দেখে চন্দ্রকোনায় বিষ খেয়ে আত্মঘাতী হলেন আলু চাষী! শনিবার মৃত্যু হল সেই কৃষকের । ঋণ নিয়ে চাষ করে প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে আত্মহত্যা হয়েছেন তিনি; এমনটাই দাবি মৃতের স্ত্রীয়ের ।
ঋণ নিয়ে প্রায় চার বিঘা জমিতে পোখরাজ ও জ্যোতি আলু চাষ করেছিলেন চন্দ্রকোনা লাহিরগঞ্জ এলাকার বাপি ঘোষ নামে এক কৃষক । তবে অকালবৃষ্টিতে আলুর জমি পুরো ডুবে যায় । প্রচুর টাকা ঋণ নিয়ে চাষ করার পর ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মানসিক অবসাদে ভুগছিলেন ওই কৃষক । এমনটাই দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা ।
শুক্রবার গভীর রাতে বিষ পান করেন ওই কৃষক । এরপর দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁর অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে ঘাটাল থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । এরপর শনিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর । রবিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হবে মৃতের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

