গ্রামে বাঘরোলের তাণ্ডব, বাসিন্দাদের হাতেই মৃত্যু পশুর!

বাঘরোলের কামড়ে প্রায়ই জখম হচ্ছিলেন বহু গ্রামবাসী । ফলে আতঙ্কে রয়েছেন তাঁরা । দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে রাতের অন্ধকারে অজানা জন্তুর কামড়ে ছড়াচ্ছিল আতঙ্ক ।

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্নি এলাকায় তৈরি হয়েছে ভয়ের পরিবেশ । একের পর এক গ্রামবাসীকে কামড়ে, আঁচড়ে জখম করতে শুরু করে জন্তুটি । পরে গ্রামবাসীরা জন্তুটিকে ধরে পিটিয়ে মেরে ফেলেন । দেখা যায় সেটি একটি বাঘরোল ।

শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । পরে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় । অন্যদিকে জানা যাচ্ছে আহতদের স্থানীয় মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে রাতেই ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube