হাওড়ায় জাতীয় পতাকার অবমাননা

জাতীয় সঙ্গীতের পর শিরোনামে চলে এল জাতীয় পতাকা । হাওড়ার একটি সংগঠনের পক্ষ থেকে রবিবার হাওড়া জেলা গ্রন্থাগারের সেমিনার হলে তাঁদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে । তার জন্য সংগঠনের গ্রন্থাগারের সামনে পতাকা দিয়ে সাজানো হয়েছে বলে খবর ।

জানা যাচ্ছে, মূল প্রবেশ দ্বারের সামনে দু’টো খুঁটিতে ভারতের জাতীয় পতাকাটি রাখা হয় । সূত্রের দাবি, পতাকাটি কেটে সবুজ এবং গেরুয়া অংশ বাদ দিয়ে কেবল অশোকচক্র সহ পতাকার অংশটুকু খুঁটিতে জড়িয়ে লাগানো হয়েছে । সেফটি পিন দিয়ে খুঁটিতে আটকানো হয়েছে সেই অংশটুকু । এই দৃশ্য পথ চলতি মানুষের নজরে পড়তেই ক্ষোভে ফুঁসতে শুরু করেন নাগরিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube