শনিবার রক্তদান শিবিরে রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়লেন কেন্দ্রের জওয়ানরা ।রাজ্যে রক্ত সংকট দেখা দেওয়ায় মালদহে রক্তদান শিবিরে রক্ত দিতে এগিয়ে এলেন কেন্দ্রের জওয়ানরা ।
শনিবার মালদহ টাউন ডিভিশন রেলওয়ে হাসপাতালের উদ্যোগে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদহ জেলা শাখার সহযোগিতায়, শনিবার মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেলওয়ে স্টেশনে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় । এই ক্যাম্পে রক্তদান করেন ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফের জওয়ানরা । এছাড়া ফরাক্কা রেলওয়ে স্টাফ ও সাধারণ মানুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেন বলেও জানা যায় ।
ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদহ জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা জানান, স্বেচ্ছায় রক্তদান করুন “রক্তদান পূর্ণ কাম, রক্তদান হৃদয়ের প্রতি সর্বশ্রেষ্ঠ মহৎ দান” ।তিনি আরও জানান, ইচ্ছে করলেই রক্ত দান করা যায় না । টাকা-পয়সা, ধন-দৌলত, জমি-জায়গা সম্পূর্ণ কিছু মানুষ ইচ্ছা করলে দান করতে পারে । কিন্তু রক্তদান করতে গেলে প্রথমে শিবিরে যাওয়া প্রয়োজন । এমনকি স্বাস্থ্য পরীক্ষা করানোর পর মানুষ সেখানে তার রক্তদান করতে পারেন বলেও তিনি জানান ।
একটি সুস্থ ব্যক্তি বছরে তিন মাস পরপর, চার বার রক্তদান করতে পারেন এবং একটি সুস্থ মহিলা বছরে চার মাস পরপর তিনবার রক্তদান করতে পারেন । একটি মানুষ জীবিত থাকাকালীন ১৮ থেকে ৬৫ বছর পর্যন্ত প্রায় ১৮৮ বার রক্তদান করতে পারে বলে তিনি জানান । তাই সকল মানুষকে তিনি সেচ্ছায় রক্ত দান করার উপদেশ দেন । পাশাপাশি তিনি আরও জানান রক্তদানে ভয়ের কোন কারণ নেই ।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন রেলওয়ে হাসপাতালের চিকিৎসক সুমন লোধ, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদহ জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদহ মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় দাস প্রমূখ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

