হকের চাকরির দাবিতে হাজার দিন পার!

।। স্বর্ণালী মান্না ।।

১০০০ দিনে পড়ল চাকরি প্রার্থীদের আন্দোলন । খালি গায়ে, মাথা মুড়িয়ে ১০০০তম দিনে পৌঁছল হাহাকার ! শনিবার ১০০০ তম দিনেও আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রশ্ন, কবে মিলবে বিচার ? গান্ধী মূর্তির পাদদেশে আজও চলছে তাঁদের অবস্থান বিক্ষোভ ।

রাস্তায় বসে ঝড়, জলেই কেটে গিয়েছে ১০০০টি দিন । তবে আজও অধরা বিচার । হকের চাকরির আশায় মাথা মুড়িয়ে প্রতিবাদে সামিল দুই চাকরি প্রার্থী । SLST নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরা এদিন বিক্ষোভ অবস্থানে বসেন । তিন বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি কোন প্রতিশ্রুতি । নিয়োগের দাবিতে আজও রাস্তাতেই কাটছে তাঁদের রাতদিন । পুলিশের লাঠিচার্জ মিললেও এখনও অধরা নিয়োগ ।

তাঁদের মধ্যে বেশ কয়েকজনের দাবি, মুখ্যমন্ত্রী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তাঁদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৯ সালে; তবে আরেকটি লোকসভা নির্বাচন আসতে চললেও বাস্তবায়িত হয়নি কোন প্রতিশ্রুতি । তাঁদের প্রশ্ন রাজ্যের মুহ্যমন্ত্রী যেখানে মেনে নিয়েছিলেন দুর্নীতির কথা, সেখানে প্রশাসন কেন নিশ্চুপ? বিচারের আশায় দেখতে দেখতে কেটে গিয়েছে হাজার দিন । আদৌ কি মিলবে নিয়োগ? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube