যুবককে পুকুরে ফেলে মেরে ফেলার অভিযোগ উঠল হাবডরায় । শনিবারের এই ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । ঘটনাটি ঘটেছে হাবডরার বাণীপুর ইতনা এলাকায় ।
হাবরা পুরসভার মুক্তিধাম শ্মশানের সামনে পুকুরের মধ্যে শনিবার সকালে এক যুবককে তলিয়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা ।তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তাঁরা । হাসপাতালে পৌঁছলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম কৃষ্ণপদ দাস, তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর । একই সঙ্গে জানা যায় মৃতের বাড়ি ইতনা এলাকায় । এদিনের ঘটনায় মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত যুবকের সঙ্গে ঘটনাস্থলে আরও ২ যুবক ছিলেন । তাঁরা ঘাটে বসে মদ্যপান করেন ।
এখন পরিবার ও বাসিন্দাদের সন্দেহ যাচ্ছে ওই দুই যুবকদের দিকে । পাশাপাশি জানা যাচ্ছে, বাসিন্দারা বিশ্ব মিস্ত্রি ও শংকর সাহা নামে ওই দুই যুবককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন । মৃতের পরিবারের তরফে ঘটনায় হাবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও খবর । মৃতের মা দাবি করেছেন, ওই দু’জন তাঁর ছেলেকে মেরে ফেলেছে; ওদের কঠিন শাস্তির দাবিও জানান তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

