মালদহের ইংরেজবাজারে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি । গভীর রাতে এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে হানা দেয় ৮ থেকে ১০ জনের একটি ডাকাতের দল ।
শুক্রবার গভীর রাতে মালদহের ইংরেজবাজারে এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে চড়াও হয় এক ডাকাতের দল । এদিনের ঘটনায় জানা যায়, তাঁর বাড়ির বাইরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা । প্রত্যেকের মুখ এদিন মুখোশ দিয়ে ঢাকা ছিল বলে জানা গিয়েছে । বাড়ির লোকজনকে বেঁধে রেখে চলে ডাকাতি ।
এদিন ডাকাতির ঘটনায় জানা যাচ্ছে, নগদ কয়েক লক্ষ টাকা সহ প্রচুর সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ডাকাত দলকে বাধা দিতে গিয়ে আহত হন পরিবারের সদস্য আনোয়ার হোসেন । চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে । ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ । ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

