নেটপাড়ায় এখন সবথেকে বেশি চর্চায় রয়েছেন গায়ক অনুপম রায়। তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। অনুপমের প্রাক্তন স্ত্রী প্রিয়া চক্রবর্তী সম্প্রতি বিয়ে সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।এই বিয়ের পরেই অনুপম রায়ের প্রাক্তন সঙ্গীকে কখনো দেওয়া হয়েছে সমবেদনা , আবার কখনো করা হয়েছে চরম কটাক্ষ। ‘প্রাক্তনের’ নতুন জীবন শুরুর পর, চলতি সপ্তাহে অনুপম রায়কে খোসমেজাজে সমুদ্রের ধারে সপরিবারে দেখা গেলো। ঘুরতে গিয়েছেন সঙ্গীতশিল্পী আর সেখান থেকেই এই ছবি পোস্ট ইন্সটাগ্রামে।
পর্দায় প্লে-ব্যাকের পাশাপাশি, অনুপমের নিজস্ব অ্যালবমও ভীষণ জনপ্রিয় । চলতি মরশুমে পুজোতে সঙ্গীতশিল্পী বিদেশ সফরে গিয়েছিলেন শো করার উদ্দেশে। শত ব্যস্ততা থেকে সামান্য বিরতি নিয়েই বাবা-মা এর সাথে গেলেন ভাইজ্যাকে। সমুদ্রের ধারে পরন্ত বিকেলে জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনুপম। সঙ্গীতশিল্পী তার ইন্সটাগ্রাম পোস্টের ক্যাপশানে লিখেছেন-‘সমুদ্রের সাথে কিছু কথা’। গায়কের এই পোস্টে কমেন্টের বন্যা। এই পোস্টে অনেকেই শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আগামী জীবন ও কাজের জন্য।
তবে আপাতত সঙ্গীতশিল্পী ‘ইট-কাঠ পাথরের’ শহর থেকে সমুদ্রে পারিবারিক সময় কাটাতেই ব্যস্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

