হকারদের দেওয়া হল উচ্ছেদের নোটিশ!

শনিবার উচ্ছেদের নোটিস দেওয়া হল হকারদের । উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন রেলের জায়গায় রেলের তরফ থেকে হকারদের দেওয়া হল উচ্ছেদের নোটিশ ।

এদিনের নোটিশে জানানো হয় শনিবার দুপুর বারোটার মধ্যে নিজেদের দোকান সরিয়ে না নেওয়া হলে উচ্ছেদ করে দেওয়া হবে তাঁদের । শনিবার এমনই নোটিশ দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে । এই বিষয়ে হকারদের দাবি, পুনর্বাসন ছাড়া কোনভাবেই তাঁদের উচ্ছেদ করা যাবে না । একটি প্রতিবাদ মিছিল করে তাঁরা এদিন স্টেশন ম্যানেজারের দ্বারস্থ হন । তার কাছেও পুনর্বাসনের দাবি জানান হকাররা ।

জগদ্দলের বিধায়ক তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি সোমনাথ শ্যাম বলেন, তৃণমূলের পক্ষ থেকে তাঁরা সরাসরি এই হকারদের পাশে রয়েছেন; পুনর্বাসন না দিয়ে কাউকে উচ্ছেদ করা যাবে না । তবে জানা যাচ্ছে, আজকের মত উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube