বিশ্বভারতী না করলেও মাননীয়ার নির্দেশে বিকল্প পৌষমেলা

পৌষমেলা নিয়ে বাঙালির উত্তেজনা তুঙ্গে থাকে সবসময়। পৌষমেলা ছোট করে হবে বলে প্রথমে জানালেও পরে সময়ের কারণে পৌষমেলার আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টি বোর্ড। তবে পরে প্রেস বিবৃতি দিয়ে পৌষমেলা করতে বাধা দেয় বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টি বোর্ড। তবে খুশীর সংবাদ হল মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছে বিকল্প পৌষমেলার। সেই কথামত প্রস্তুতি শুরু করে দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। পৌষমেলার সাথেই জড়িত বোলপুরের সামগ্রিক অর্থনীতি। তাই এই বিকল্প পৌষমেলার উদ্যোগ রাজ্য সরকারের। গত শুক্রবার এ বিকল্প পৌষমেলা নিয়ে একটি বৈঠক হয়। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা ভাবে মেলা বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে সেই বৈঠকে।

প্রথানুযায়ী, ৭ পৌষ থেকে চার দিনের পৌষমেলা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবারের বৈঠকে। প্রয়োজনে দিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। ঐতিহ্যরক্ষায় শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠেই রাজ্য সরকার মেলা করতে চায়। তার জন্য বিশ্বভারতীর কাছে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। প্রশাসনের যুক্তি, যেহেতু ওই ঐতিহ্যবাহী মাঠেই কয়েক দশক ধরে মেলা হয়ে আসছে তাই ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ওই মাঠেই মেলা করা হোক এমনি আর্জি জানানো হয়েছে। বিশ্বভারতী মাঠ না দিলে, বোলপুরের জেলা পরিষদের ডাকবাংলো মাঠেই বিকল্প পৌষমেলা করতে পারে রাজ্য সরকার। ২০২১ ও ২২ সালে ডাকবাংলো মাঠেই বাংলা সংস্কৃতি মঞ্চ রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বিকল্প পৌষমেলা করেছিল। সে পথেই হাঁটছে রাজ্য সরকার ও বীরভূম জেলা প্রশাসন।
সব মিলিয়ে বাঙালি এবং শুধু বাঙালি বলাই ভুল পৌষমেলায় বহুভাষী থেকে শুরু করে ভিন্নধর্মীর মানুষের মিলন ক্ষেত্র আবারও গড়ে উঠতে চলেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube