।। স্বর্ণালী মান্না ।।
নিয়োগ নিয়ে উঠছিল দুর্নীতির অভিযোগ । বুধবার ২০১৬ সালে এসএসসি চাকরিপ্রাপকদের কাছে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট । এদিন ২০১৬ সালের প্রত্যেকটি চাকরি প্রাপকদের নোটিস পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।
এদিন হাইকোর্টের নির্দেশ, ডিসেম্বর মাসের বেতন দেওয়ার আগে নোটিসের প্রাপ্তি স্বীকার করে প্রত্যক চাকরি প্রাপককে স্বাক্ষর করতে হবে । এর জন্য এক নোডাল অফিসারকেও নিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে । পরবর্তীতে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ছে কি না তা দেখতে আদালতে হলফনামা জমা করতে হবে নোডাল অফিসারকে ।
প্রসঙ্গত জানা যাচ্ছে, ২০১৬ সালে এসএসসি নিয়োগে চাকরি পেয়েছিলেন ২৩,৫৪৯ জন ব্যক্তি । অভিযোগ উঠতে থাকে নিয়োগে অনিয়ম হয় । একই সঙ্গে অভিযোগ ওঠে ফাকজা ওএমআর শিট জমা দেওয়ার অভিযোগ । এই মামলা গড়ায় আদালত পর্যন্ত । অবশেষে বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয় ২০১৬ সালের প্রত্যেকটি চাকরি প্রাপকদের নোটিস পাঠানোর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

